নাব্য সংকট: কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

মাদারীপুর প্রতিনিধি
২৬ আগস্ট ২০১৮, ০৯:১৮আপডেট : ২৬ আগস্ট ২০১৮, ০৯:২৯

মাঝ পদ্মায় নোঙর করে থাকা ফেরি নাব্য সংকটের কারণে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাত্রী ও বাস চালকরা। তবে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক রয়েছে।

বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক সালাম হোসেন জানান, নদীতে ড্রেজিং কাজ চলমান থাকায় এই নৌরুটে শনিবার রাত ১১টা থেকে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পাশাপাশি বিকল্প নৌরুট পাটুরিয়া-দৌলদিয়া ঘাট ব্যবহারের পরামর্শ তাদের। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের উভয় পাড়ে আটকা পড়েছে ৮ শতাধিক যানবাহন।

কাঁঠালবাড়ি-শিমুলিয়া ফেরিঘাট এদিকে, রবিবার (২৬ আগস্ট) ভোরে পরীক্ষামূলকভাবে কোনও যানবাহন ছাড়া শুধু এক হাজারের বেশি যাত্রী নিয়ে কাঁঠালবাড়ি ফেরিঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া কিশোরী নামের একটি ফেরি লৌহজং টার্নিং পয়েন্টে ডুবোচরে আটকা পড়ে। এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা করে ডুবোচরের হাত থেকে রক্ষা পেলেও ফেরিটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর মাঝ পদ্মায় ফেরিটিকে নোঙর করে রাখা হয়েছে। ফেরিটিকে উদ্ধারে টাগবোট চেষ্টা করছে বলে জানিয়েছেন ঘাট কর্তৃপক্ষ।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম