গাইবান্ধায় শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
২৮ আগস্ট ২০১৮, ১৯:২৭আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ১৯:৩৮

গ্রেফতার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ১০ বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা হলে অভিযুক্ত আব্দুল আলিম ওরফে আঙ্গুর (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ আগস্ট) দুপুরে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আব্দুল আলিম গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের পারইল গ্রামের মৃত আছাব আলীর ছেলে।

এর আগে, সোমবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের পারইল গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।

গুরুতর অসুস্থ শিশুটি বর্তমানে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আব্দুল আলিমের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় রাতেই মামলা করে শিশুর পরিবার।

শিশুর পরিবার জানায়, সোমবার রাতে আব্দুল আলিম শিশুটিকে কৌশলে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর তাকে ধর্ষণ করে। এ সময় শিশুটি অচেতন হয়ে পড়লে তাকে ফেলে পালিয়ে যায় আব্দুল আলিম। পরে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন। এরপর ধর্ষণের ঘটনা জানাজানি না করতে তাদের নানাভাবে হুমকি দেয়া হয়। ঘটনা জানাজানি ও কোনও মামলা করলে তাদের হত্যা করার ভয়ও দেখায় আব্দুল আলিম। এ ঘটনায় আব্দুল আলিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিশুর স্বজনরা।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, শিশু ধর্ষণের অভিযোগে মামলা হওয়ার পর আব্দুল আলিমকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল আলিম শিশুকে ধর্ষণের কথা স্বীকার করেছে। শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া গ্রেফতার আব্দুল আলিমকে আদালতে পাঠানো হয়েছে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক