মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের বজেদি গ্রামের একটি পুকুর থেকে শুকুরজান (৬৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ আগস্ট) দুপুরে লাশটি উদ্ধার করা হয়। হরিরামপুর থানার ভারপ্রাপ্ত অফিসার শফিকুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।
নিহত শুকুরজান একই উপজেলার কৌড়ী গ্রামের বাসিন্দা। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন শুকুরজান। মানসিক ভারসাম্যহীন ছিল বলে বাইরে বাইরে থাকতেন। এর আগেও একবার পুকুরে পরে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে।
হররিামপুর থানার ভারপ্রাপ্ত অফিসার (এসআই) শফকিুল ইসলাম জানান, পুকুরে বৃদ্ধার লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠায়।








