জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ ১৪ নেতাকর্মী গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৮, ২০:১৪আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ২০:৪২

  গ্রেফতার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজিবসহ ১৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে ও মঙ্গলবার রাতে রাজধানী ঢাকা ও উপজেলার কাঁচপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বুধবার সকালে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে ছাত্রদলের ১৩ নেতাকর্মী গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদ।

তিনি বলেন, ‘ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সরকারের নির্দেশে পুলিশ ছাত্রদল নেতাকর্মীদের বিনা ওয়ারেন্টে গ্রেফতার করছে এবং মিথ্যা মামলা দিয়ে কোর্টে চালান দিচ্ছে।

তিনি বলেন, ‘বিএনপির সমাবেশ পণ্ড করতেই সরকার গণগ্রেফতার অভিযান শুরু করেছে। তিনি গ্রেফতারকৃত সব নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেন।’

সোনারগাঁ থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে উপজেলার কাঁচপুর ইউনিয়ন ছাত্রদলের কার্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীরা গোপন মিটিং করছে- এমন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশ ওই গোপন মিটিংয়ে হানা দিয়ে সোনারগাঁ থানা ছাত্রদল নেতা মোজাম্মেল হোসেন, কাজী হিমেল, ফরহাদ হোসেন, আব্দুল হালিম, ওমর ফারুক, বিল্লাল হোসেন, রুহুল আমিন পাবেল, আবুল বাসার, সাইদুর রহমান, সাইজউদিন, জাকারিয়া খোরশেদ আলম ও ইউনুছকে গ্রেফতার করে। বুধবার সকালে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে।

অপরদিকে বুধবার সকালে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজিবকে ডিএমপি পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয় বলে সোনারগাঁ থানার ওসি এম মোর্শেদ আলম নিশ্চিত করেছেন।

ওসি জানান, তার বিরুদ্ধে মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নান জানান, পবিত্র হজ পালন করে বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামি। আমাকে আনতে বিমানবন্দরে যায় আমার ছেলে ছাত্রদলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজিব। বিমানবন্দর থেকে পুলিশ আমাদের পিছু নেয়। পরে আমরা বসুন্ধরা সিটির বাসায় গিয়ে গাড়ি থেকে নামার পরপরই পুলিশ সজিবকে আটক করে নিয়ে যায়। সজিবের বিরুদ্ধে কোনও মামলা- মোকদ্দমা নেই। কিন্তু তারপরও পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে গিয়ে মিথ্যা মামলা দিচ্ছে।

সোনারগাঁ থানার ওসি মো. মোরশেদ আলম পিপিএম জানান, গ্রেফতারকৃতরা নাশকতা করতে গোপন মিটিং করছিল। বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম