কেরানীগঞ্জে যুবকের লাশ উদ্ধার

কেরানীগঞ্জ প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৮, ২২:৩৩আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ২২:৩৪

ঢাকা ঢাকার কেরানীগঞ্জে বসুন্ধরা রিভারভিউ আবাসিক এলাকা থেকে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মো. ইমরান হোসেন (৩১)। বুধবার (২৯ আগস্ট) বিকালে তার লাশ উদ্ধার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মো. আক্কাস আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লোক মারফত খবর পেয়ে আমরা বসুন্ধরা রিভারভিউ আবাসিক এলাকার একটি রাস্তার ওপর পড়ে থাকা অবস্থায় ইমরানের লাশ উদ্ধার করি। ইমরানের ডান চোখে ও ডান কানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি (অপারেশন) মো. কামাল উদ্দিন ও পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।’

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি (অপারেশন) মো. কামাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো ঘটনার কারণ জানতে পারিনি।’

ইমরানের বাবার নাম মো.আবুল কাশেম। বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জ থানার মনুরবাগ এলাকায়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম