মেহেদির রং শুকানোর আগেই লাশ হলো শিউলি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩১ আগস্ট ২০১৮, ১৭:৩৬আপডেট : ৩১ আগস্ট ২০১৮, ২০:০২

নারায়ণগঞ্জ বিয়ের আট দিনের মাথায় লাশ হলো গৃহবধূ শিউলি আক্তার (১৮)। তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। এই ঘটনায় স্বামী শামীমকে (২৫) আটক করেছে পুলিশ। শুক্রবার (৩১ আগস্ট) ভোরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা পেচাইখা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান।

শিউলির বাবা মনির হোসেন বলেন, ‘বিয়ের পর যৌতুকের টাকার জন্য প্রায়ই শামীম আমাকে ফোন দিতো। শুক্রবার তাকে ১০ হাজার টাকা দেওয়ার কথা ছিল। বিয়ের পরে জানতে পারি সে বেকার। যৌতুকের টাকার জন্যই শামীম আমার মেয়েকে গলা কেটে হত্যা করেছে। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।’

শিউলির পরিবার সূত্রে জানা গেছে, ২৪ আগস্ট পারিবারিকভাবে শামীমের সঙ্গে শিউলির বিয়ে হয়। শামীম রূপগঞ্জ উপজেলার ভুলতা পাচাইখা এলাকার মনির হোসেনের ছেলে। শিউলি আড়াইহাজারের মনির হোসেনের মেয়ে। বিয়ের সময় কথা ছিল ৬০ হাজার টাকা নগদ ও আধাভরি স্বর্ণ দেওয়া হবে। বিয়ের সময় নগদ ৩৫ হাজার টাকা দেওয়া হয়। ৩১ আগস্ট যৌতুকের আরও ১০ হাজার টাকা দেওয়ার কথা ছিল।

রপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান জানান, পুলিশের ধারণা যৌতুকের পুরো টাকা না পাওয়ার কারণে শুক্রবার ভোরে শামীম শিউলিকে গলা কেটে হত্যা করে। খবর পেয়ে পুলিশ শামীমকে আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম