রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মতিন মণ্ডল (৩৮) নামে এক চরমপন্থী নিহত হয়েছে। মতিন সজল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও দুইটি রাম দা উদ্ধার করা হয়েছে। মতিনের বাড়ি কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নে।
কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় সাওরাইল ইউপির একটি বাগানে চরমপন্থী বাহিনীর সদস্যরা বৈঠক করছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মতিনকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।







