সাভারে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় আটক ১

সাভার প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৫৪আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১৬:১৮

সাভার সাভারের হেমায়েতপুরে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় খাইরুল ইসলাম (৪২) নামে এক পরিবহন শ্রমিককে শনিবার রাতেই আটক করে পুলিশ। সে পুলিশের কাছে ধর্ষণের কথা স্বীকার করেছে। এছাড়াও ওই কিশোরীকে উদ্ধার করে রবিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

শনিবার রাতে সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার মাহাবুব রহমানের ভাড়া বাড়িতে এই ধর্ষণের ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার ওই কিশোরীর পরিবার জানায়, প্রতিবন্ধী কিশোরী পরিবারের সঙ্গে সাভারের হেমায়েতপুর এলাকায় ভাড়া বাড়িতে থাকে। তার মা পোশাক কারখানায় চাকরি করেন। শনিবার সন্ধ্যায় কিশোরীকে বাড়িতে একা পেয়ে এক পরিবহন শ্রমিক তার ওপর পাশবিক নির্যাতন চালায়। এ সময় প্রতিবেশী ভাড়াটিয়ারা বিষয়টি টের পেয়ে খাইরুল ইসলামকে আটক করে। পরে কিশোরীর মা রাতে বাড়িতে ফিরে ধর্ষণের ঘটনা সাভার মডেল থানা পুলিশকে জানায়।

এ ব্যাপারে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাজ্জাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ বখাটে ওই পরিবহন শ্রমিককে আটক করে থানা নিয়ে আসে। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন বলে তিনি জানান।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম