আশুলিয়ায় খালে গোসল করতে গিয়ে দুই স্কুলছাত্র নিহত

সাভার প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০১৮, ১৬:১৮আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪৫

পানিতে ডুবে গেছে শিশু আশুলিয়ায় ডগরতুলী এলাকার একটি খালে গোসল করতে গিয়ে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। রবিবার দুপুরে ডগরতুলী এলাকার খাল থেকে স্থানীয়দের সহযোগিতায় দুইজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। বেলা ১১টার দিকে ওই এলাকার কয়েকজন স্কুলছাত্র খালে গোসল করতে গেলে তাদের মধ্যে দুইজন নিখোঁজ হয়।

নিহতরা হলো কাইছাবাড়ী এলাকার আইডিয়াল স্কুলের ৭ম শ্রেণির ছাত্র ও একই এলাকার রেজাউল হকের ছেলে সোহাগ মিয়া এবং জে এল মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ও ইকবাল হোসেনের ছেলে মাসুদ হোসেন।

নিহতদের পরিবার জানায়, রবিবার দুপুরে আশুলিয়ার ডগরতুলী খালে ওই এলাকার কয়েকজন স্কুলছাত্র গোসল করতে যায়। তারা ডগরতুলী খালে গোসল করতে নামলে তাদের মধ্যে দুইজন পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। পরে বন্ধুরা বাড়িতে ছুটে এসে তাদের নিখোঁজের কথা জানালে। পরিবারের সদস্যরা ওই খালে গিয়ে একজনের মৃতদেহ উদ্ধার করে। এছাড়া নিখোঁজ থাকার তিন ঘণ্টা পর অপর শিক্ষার্থীর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ বলেন, ‘নিখোঁজ দুই স্কুলছাত্রের মধ্যে এলাকাবাসীর সহযোগিতায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ওই খালে তল্লাশি চালিয়ে অপর শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে বলেও তিনি জানান।’

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী