জামালপুর শহরের একটি তালাবদ্ধ ঘর থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মুনছের (২৪)। রবিবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
জামালপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, মৃতদেহে বিদ্যুতের তার জড়ানো ছিল। ধারণা করা হচ্ছে- চুরি করতে বাসায় ঢুকে বিদ্যুতের তারে জড়িয়ে তার মৃত্যু হয়।
এলাকাবাসী জানান, শহরের সর্দারপাড়া এলাকার লিখন ডাক্তারের একটি পরিত্যক্ত বাসা থেকে দুর্গন্ধ বের হতে থাকলে এলাকবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে বাসার ভেতরে শরীরে বিদ্যুতের তার পেঁচানো অবস্থায় অর্ধগলিত লাশটি উদ্ধার করে।








