জর্ডান ফেরত কিশোরী ও সন্তানের দায়িত্ব নিলেন মানিকগঞ্জ পুলিশ সুপার

মানিকগঞ্জ প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০১৮, ০১:৫৮আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ০২:০০

জর্ডান ফেরত কিশোরী ও সন্তানের দায়িত্ব নিলেন মানিকগঞ্জ পুলিশ সুপার স্বপ্নের জর্ডান গিয়ে দুঃস্বপ্ন নিয়ে ফেরা কিশোরী মৌসুমী (ছদ্মনাম) ও তার কন্যা সন্তানের পাশে দাঁড়িয়েছেন মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম। বিভিন্ন পত্রপত্রিকায় এনিয়ে সংবাদ প্রকাশ হলে পুলিশ প্রশাসন ওই ভুক্তভোগী কিশোরীর পাশে আইনি সহায়তার হাত সম্প্রসারিত করেন।
পুলিশ সুপার রিফাত রবিবার (২ সেপ্টেম্বর) বিকালে জর্ডান ফেরত ওই কিশোরী ও তার সন্তানকে দেখতে সিংগাইরে যান। এসময় তিনি কিছু আর্থিক সহায়তা ওই কিশোরীর হাতে তুলে দেন। পরে পুলিশ সুপার ওই কিশোরী ও তার পরিবারকে আগামীর নিরাপদ পথ চলা ও সার্বিক নিরাপত্তার আশ্বাস দেন।
মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, ‘মানবিক ঘটনা জানার পর তাৎক্ষণিকভাবে সিংগাইর থানার ওসিকে বিষয়টি দেখার নির্দেশ দেওয়া হয়।’
পুলিশ সুপার আরও বলেন, ‘ওই কিশোরীর কোনও দোষ নেই। সে বিদেশে গিয়ে নির্যাতনের শিকার হয়েছে। নির্যাতিত ওই নারী ও তার সন্তানের দায়িত্ব আমি নিজে নিয়েছি। এদের সব ধরনের সহযোগিতা করা হবে।’ সেই সঙ্গে প্রতিবেশীদের ভালো আচরণ করার পরামর্শ দেন তিনি।
এদিকে পুলিশ সুপারকে কাছে পেয়ে খুশি নির্যাতনের শিকার ওই কিশোরী। তিনি বলেন, পুলিশ সুপার আমাকে ও আমার সন্তানকে দেখতে এসেছে এজন্য আমি অনেক খুশি। এখন মনে হচ্ছে আদালতে ন্যায় বিচার পাবো। জর্ডান ফেরত কিশোরী ও সন্তানের দায়িত্ব নিলেন মানিকগঞ্জ পুলিশ সুপার
মানিকগঞ্জের সিংগাইরে দরিদ্র রিকশাচালক বাবার সংসারের অভাব ঘোঁচাতে জর্ডানে গিয়েছিল ওই কিশোরী। কিন্তু সেখানে প্রতারণার শিকার হয়ে শূণ্য হাতে দেশে ফিরে অন্তঃস্বত্ত্বা ওই কিশোরী। পরে গত ২৩ আগস্ট কন্যা সন্তানের মা হন তিনি। কিন্তু সমাজ মেনে নেয়নি তার সন্তানকে। পরিবারকে সমাজপতিরা সমাজচ্যুত ও একঘরে করেন।

এসব কারণে গত ২৮ আগস্ট নির্যাতিত ওই কিশোরী বাদী হয়ে মানবপাচার, নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণের অভিযোগে মামলা করেন। ওই মামলায় আসামি করা হয় সিংগাইর উপজেলার ধল্লা গ্রামের আয়শা আক্তার, জর্ডানে নারী ব্যবসায়ী সিংগাইর উপজেলার চর চান্দর গ্রামের সোনিয়া আক্তার, তার বাবা লিহাজ উদ্দিন বেপারী , মা জড়িনা বেগম ও ভারতীয় নাগরিক গরজিদকে। এদের মধ্যে লিহাজ উদ্দিন বেপারী ও তার স্ত্রী জড়িনা বেগমকে ওই রাতেই গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: 

জর্ডান ফেরত কিশোরীর সন্তানের দায়িত্ব কে নেবে

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম