শরীয়তপুরে বিএনপির সভাপতিসহ ৭৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

শরীয়তপুর প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪৪আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪৪

শরীয়তপুর যুবলীগ নেতার ওপর হামলার অভিযোগে শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরণসহ ৭৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। রবিবার (২ সেপ্টেম্বর) রাতে যুবলীগকর্মী আমির আলী সরদার বাদী হয়ে পালং থানায় মামলাটি দায়ের করেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত শনিবার (১ সেপ্টেম্বর) জেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিরউদ্দীন কালুর বাড়িতে আলোচনা সভার আয়োজন করা হয়। দুপুর পৌনে ১টার সময় জেলা যুবলীগের দফতর সম্পাদক জাহাঙ্গীর মাদবরসহ যুবলীগ ও ছাত্রলীগের ৮-১০ জন নেতকর্মী বিএনপির আলোচনা সভার অদূরে অবস্থিত জেলা শিশু সনদের পাশ দিয়ে শহরের দিকে যাচ্ছিলেন। এসময় বিএনপির নেতাকর্মীরা তাদের উপর অতর্কিত হামলা চালালে জেলা যুবলীগের দফতর সম্পাদক গুরুতর আহত হন। শনিবার রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় রবিবার রাতে যুবলীগকর্মী আমির আলী সরদার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরণ, যুগ্ম সাধারণ সম্পাদক বাদল বেপারি, দুলাল খান, টিপু মাদবর, সাংগঠনিক সম্পাদক সাইদ আসলাম, মাহবুব তালুকদার, জেলা যুবদলের সভাপতি আরিফ মোল্যা, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমান উল্লাহ মাদবর ও জেলা ছাত্রদলের সভাপতি রাশেদ খান মেননসহ ৭৯ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ২ শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়।
মামলার বাদী জেলা যুবলীগকর্মী আমির আলী সরদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জেলা বিএনপির নেতকর্মীরা আলোচনা অনুষ্ঠানের বাইরে এসে ধারালো অস্ত্র ও বোমা নিয়ে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলা করে। মামলা হলেও এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। আমরা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার চাই।’

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব তালুকদার বলেন,‘ এটা একটা মিথ্যা মামলা। জেলা বিএনপি দুই ভাগে বিভক্ত। দুই গ্রুপই দীর্ঘদিন ধরে পৃথক কর্মসূচি পালন করে আসছে। অথচ এক গ্রুপের আলোচনা অনুষ্ঠানের কাছে হামলার ঘটনায় দুই গ্রুপের নেতাকর্মীদেরই ঢালাওভাবে আসামি করা হয়েছে।’
পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর দিন যুবলীগ নেতার ওপর হামলার ঘটনায় রবিবার রাতে একটি মামলা হয়েছে। আমরা আসামিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করছি।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম