আশুলিয়ায় নিখোঁজের ১৫ দিন পর যুবকের লাশ উদ্ধার

সাভার প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০১৮, ১১:১৯আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১১:২১

লাশ আশুলিয়ায় নিখোঁজের ১৫ দিন পর সোহাগ হোসেন নামে (২৬) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকালে আউকপাড়া এলাকার স্থানীয় একটি জঙ্গল থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফয়সাল ও মেহেদী নামে দুই যুবককে আটক করা হয়েছে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আশুলিয়ার আউকপাড়া এলাকায় সাগর তার পরিবারের সঙ্গে  থেকে চায়ের দোকান করে জীবিকা নির্বাহ করতেন। গত ২০ আগস্ট মুঠোফোনের মাধ্যমে তাকে বাড়ি থেকে ডেকে পাশের একটি জঙ্গলে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে থাকা মেহেদী, ফয়সাল ও সাগর মাথায় ইট দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই সাগরের মৃত্যু হয়। পরে নিহতের লাশ জঙ্গলের ভেতরে ফেলে রেখে যায় হত্যাকারীরা। পরদিন নিহতের পরিবার আশুলিয়া থানায় একটি নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি দায়ের করেন। পরে পুলিশ নিহতের কললিস্টের সূত্র ধরে ফয়সালকে আটক করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে আউকপাড়া এলাকার জঙ্গল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।

এসআই মনিরুজ্জামান বলেন, সাগরের কাছে একটি মেয়ের কললিস্ট ও ছবি ছিল। এ নিয়ে তার বন্ধু সাগরের সঙ্গে বিরোধ চলছিল। এ কারণে গত ২০ আগস্ট মেহেদী, ফয়সাল ও সাগর তাকে ডেকে নিয়ে ওই কললিস্ট ও ছবি নেওয়ার চেষ্টা করে। পরে না দেওয়ায় সাগরকে ইট দিয়ে থেতলে হত্যা করা হয় বলে আটককৃতরা স্বীকার করেছেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম