‘সেবার বিনিময়ে অনৈতিক কিছু দাবি করলে কঠোর ব্যবস্থা’

গাজীপুর প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০১৮, ২২:২৬আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ২২:৩০

অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম গাজীপুর সিটি করপোরেশনে সেবা দিতে গিয়ে কর্মকর্তা-কর্মচারীরা নগরীর কোনও নাগরিকের কাছে অনৈতিক কিছু দাবি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘এরবকম কোনও অভিযোগ থাকলে আমাকে জানাবেন। আমি কঠোর ব্যবস্থা নেবো।’

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বিকালে জেলা শহরের ভাওয়াল রাজবাড়ি মাঠে মেয়রের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে গাজীপুর সিটি করপোরেশনের দায়িত্ব নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য রহমত আলী এমপি, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ড. জাফর আহমেদ খান, জাহিদ আহসান রাসেল এমপি, সিমিন হোসেন রিমি এমপি, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্যানেল মেয়র জামাল মোস্তফা, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান, গাজীপুর জেলা পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। স্বাগত বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম রাহাতুল ইসলাম।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের উপস্থিতিতে নবনির্বাচিত মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করে মেয়রের দায়িত্ব গ্রহণ করেন।  

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘শেখ হাসিনা পৃথিবীর মধ্যে একমাত্র রাষ্ট্রনায়ক। যিনি দিনক্ষণ নির্ধারণ করে বাংলাদেশের উন্নয়নের রোডম্যাপ নির্ধারণ করেছেন। ২০২১ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হবো। এ বাংলাদেশে কোনও গরিব মানুষ থাকবেনা। কেউ চালবিহীন ঘরে থাকবে না।’

অনুষ্ঠানে চীন, ভারত, জাপান ও কোরিয়াসহ ১০টি দেশের ব্যবসায়ীরাসহ নবনির্বাচিত কাউন্সিলর ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান জানান, ২০১৩ সালের ১৬ জানুয়ারি গাজীপুর ও টঙ্গী পৌরসভা এবং ৬টি ইউনিয়ন (কাশিমপুর, কোনাবাড়ী, বাসন, কাউলতিয়া, গাছা ও পূবাইল) নিয়ে গাজীপুর সিটি করপোরেশন গঠিত হয়। এর আয়তন ৩২৯ দশমিক ৫৩ বর্গকিলোমিটার এলাকা।

গত ২৬ জুন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর আলম ৪ লাখ ১০ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাসান উদ্দিন সরকার পান ১ লাখ ৯৭ হাজার ৬১১ ভোট। ২৬ জুলাই জাহাঙ্গীর আলম গাজীপুর সিটি মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন।

সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে মোট ভোটার ১১ লাখ ৩৭ হাজার ৭৩৭ জন। এর মধ্যে ৫ লাখ ৭৯ হাজার ৯৩৫ জন পুরুষ এবং ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন নারী ছিলেন।

 

 

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম