গাজীপুরে বাসচাপায় গার্মেন্টকর্মী নিহত, বাসে আগুন

গাজীপুর প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০১৮, ২৩:১৬আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ২৩:১৮

দুর্ঘটনার পর বাসে আগুন গাজীপুরে শ্রমিকবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে গার্মেন্টশ্রমিক শিউলি আক্তার (২৮) নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকার বিকন গার্মেন্টের সামনে এ ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আক্তারুজ্জামান ও নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ওয়াহিদুজ্জামান জানান, সালনা এলাকার বিকন গার্মেন্ট রাত সাড়ে ৮টায় ছুটির পর শিউলি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিল। এসময় চান্দনা চৌরাস্তাগামী শ্রমিকবাহী অপর এক কারখানার বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিউলি নিহত হন। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা ওই মহাসড়ক অবরোধ করে এবং বাসটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এতে সড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মহাসড়কে পুনরায় যান চলাচল শুরু হয়। 

নিহত শ্রমিকের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম