সাভারে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার

সাভার প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৩:১৯আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৩:২২

সেলিম মণ্ডল স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে সাভার উপজেলা যুবলীগের বহিস্কৃত  সভাপতি ও ঢাকা জেলা পরিষদের সদস্য সেলিম মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১টার দিকে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে তাকে ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করে। পরে সেখান থেকে তাকে সিংগাইর থানায় হস্তান্তর করা হয়।সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে সেলিম মন্ডল গত  ২আগস্ট রাতে ২য় স্ত্রী আয়েশা আক্তার বকুলকে (২৫) সিংগাইর এলাকায় নিয়ে গিয়ে পুড়িয়ে হত্যা করে। পরদিন সকালে পুলিশ একটি কলাবাগানের মধ্যে  নিহতের ঝলসানো লাশ উদ্ধার করে। পরে ১৯ আগস্ট বিকালে নিহতের পরিবার ওই তরুণীর লাশ শনাক্ত করেন এবং সেলিম মন্ডল নিজেই তার স্ত্রীকে হত্যা করেছে বলে অভিযোগ দায়ের করেন।এ ঘটনার পর কিছুদিন পালিয়ে থেকে ২৮ আগস্ট  উচ্চ আদালত থেকে অস্থায়ী জামিন পান সেলিম। অস্থায়ী জামিন নিয়ে দেশের বাইরে গোপনে ইতালি পালিয়ে যাওয়ার উদ্দেশে সোমবার রাতে বিমানবন্দরে যায় সেলিম মন্ডল। পরে সেখানে থাকা ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে সিংগাইর থানায় হস্তান্তর করে।

ওসি খন্দকার ইমাম হোসেন বলেন, বর্তমানে থানা হেফাজতে রয়েছে সেলিম মন্ডল। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়াও ওই মামলায় তার ভাই ও বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক জুয়েল মন্ডলকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগের ভিত্তিতে গত ২০ আগস্ট সেলিমকে  যুবলীগের পদ থেকে বহিস্কার করে কেন্দ্রিয় কমিটি।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক