মুন্সীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ প্রকাশক বাচ্চু হত্যায় জড়িত দুই জঙ্গি নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০১৮, ১০:২৪আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৮, ১০:২৬

বন্দুকযুদ্ধ মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছে। তারা হলো- কাকা ওরফে শামীম ও এখলাস। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে শ্রীনগরের কেসি রোড পুলিশ চেকপোস্টের সামনে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহতরা জেএমবি'র সদস্য। তারা লেখক ও প্রকাশক শাহজাহান বাচ্চুর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. জায়েদুল আলম পিপিএম এ তথ্য জানিয়েছেন।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৃহস্পতিবার রাত দেড়টার দিকে মোটরসাইকেলে করে শামীম ও এখলাস যাচ্ছিল। এসময় চেকপোস্টে পুলিশ তাদের থামতে বললে তারা পুলিশের ওপর গুলি করে। পুলিশও পাল্টা গুলি করলে দুইজন নিহত হয়। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হন।’
তিনি আরও বলেন, ‘নিহত দুই জঙ্গি প্রকাশক শাহজাহান বাচ্চুর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এ ব্যাপারে একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম