সোনারগাঁয়ে বাড়ির ম্যানেজারকে অপহরণের অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০১৮, ২০:১৪আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪১

অপহরণ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকা থেকে এক বাড়ির ম্যানেজারকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মুক্তিপণের দাবিতে গত শনিবার বিকেলে কাঁচপুর সেনপাড়া এলাকার ফজলুল হকের বাড়ির ম্যানেজার আক্তার হোসেন শেখকে অপহরণ করা হয়। এ ঘটনায় অপহৃতের ছেলে মো. জাহিদ শেখ বাদী হয়ে রবিবার বিকেলে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

সোনারগাঁ থানায় করা অভিযোগে বলা হয়েছে, উপজেলার কাঁচপুর ইউনিয়নের সেনপাড়া এলাকার ফজলুল হকের বাড়ির ম্যানেজার হিসেবে তার বাবা কর্মরত আছেন। গত শনিবার বিকেলে কাঁচপুর বাজারে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। এরপর তিনি আর বাসায় ফেরেননি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি।

রাতে তার বড় বোনের মোবাইল ফোনে অপহরণকারীরা জানায়, তার বাবাকে ফিরে পেতে ২০ হাজার টাকা মুক্তিপণ দিতে হবে। অপহরণকারীদের দেওয়া একটি বিকাশ নম্বরে টাকা পাঠানোর পরও তারা বাবাকে ফেরত দেয়নি। পরে রবিবার বিকেলে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

সোনারগাঁ থানার (ওসি) মোরশেদ আলম জানান, এ বিষয়ে অভিযোগ নেওয়া হয়েছে। অপহৃতকে উদ্ধারের চেষ্টা চলছে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের