গাজীপুরে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

গাজীপুর প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪৮আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫২

গাজীপুর গাজীপুরের রাজবাড়ি সড়কে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপির কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গাজিপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গাজিপুর জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলন জানান, ‘খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে গাজিপুর মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে জেলা বিএনপি কার্যালয়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।  মানববন্ধনে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে মানববন্ধনে অংশ নেয়। এরপর মানববন্ধন শেষে মিছিল শুরু হলে পুলিশ সেখানে হামলা চালায়। এসময় পুলিশ বিএনপি নেতা প্রয়াত  ব্রিগেডিয়ার মোহাম্মদ আ স ম হান্নান শাহ এর ছেলে শাহ রিয়াজুল হান্নান ও গাজিপুর সিটি করপোরেশনের কাউন্সিলর হান্নান মিয়া হান্নুসহ কয়েকজন নেতাকর্মীকে আটক করে নিয় যায়।’

গাজিপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর জানান, আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় পুলিশ তাদের দায়িত্ব পালন করছিলো। এসময় বিএনপির মিছিল থেকে পুলিশকে লক্ষ করে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে পুলিশ আত্মরক্ষার জন্য তাদের ওপর লাঠি চার্জ করলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয় এবং ৯ জন বিএনপি নেতাকে আটক করা হয়েছে।’ 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম