নারায়ণগঞ্জে পৃথক ঘটনায় দুই ডাকাত নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০১৮, ১৩:০০আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪১

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের বন্দর ও রূপগঞ্জে পৃথক গোলাগুলির ঘটনায় দুই ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ একটি ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার করেছে। পুলিশের দাবি, দুই দল ডাকাতের গোলাগুলিতে ওই দুই ডাকাত নিহত হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহীন মণ্ডল জানান, মঙ্গলবার রাত সোয়া ৩টার দিকে বন্দর উপজেলার সোনাচরা এলাকায় দুই দল ডাকাতের ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছোড়ে।তখন আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। এতে ইব্রাহিম হোসেন নামে এক ডাকাত নিহত হয়। ঘটনাস্থল থেকে দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তার বাড়ি রূপগঞ্জ উপজেলায়।
এছাড়া সোমবার রাত সাড়ে ৩টার দিকে রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ৮নং সেক্টর এলাকায় দুই দল ডাকাত মালামাল ভাগাভাগি নিয়ে গোলাগুলি করে। এতে গুলিবিদ্ধ হয় রাজা মিয়া নামে এক ডাকাত। গুরুতর অবস্থায় ওই ডাকাতকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করেছে। নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, দুই দল ডাকাতদের গোলাগুলিতে দুই ডাকাত নিহত হয়েছে। অস্ত্র উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি