নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ভবনের এক অংশ নদীগর্ভে

শরীয়তপুর প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫২আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৩:০৬

পদ্মার ভাঙ্গনে হতাশ এলাকাবাসী

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মার ভাঙন তীব্র আকার ধারণ করেছে। আজ মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ৫০ শয্যা বিশিষ্ট নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিন তলা ভবনের একটি অংশ ধসে পড়েছে। এই মুহূর্তে ভবনটির বাকি অংশসহ হাসপাতাল কম্পাউন্ডে থাকা বাকী ১১টি ভবন ঝুঁকির মধ্যে রয়েছে।

হাসপাতালসহ আশপাশের এলাকা নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে

নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মুনীর আহমেদ জানান, সোমবার বিকাল থেকে মূল ভবনটিতে ফাটল ধরেছিল। আজ দুপুরে ভবনটির একটি অংশ ধসে পড়েছে। ভবনের বাকি অংশ যে কোনও সময় ধসে পড়তে পারে। 

নড়িয়া হাসপাতালের নতুন ভানের একাংশ ভেঙে পড়েছে

তিনি আরও বলেন, ১৯৬৮ সালে নড়িয়া উপজেলা সদরের চার কিলোমিটার দূরে মুলফৎগঞ্জ বাজারে ৩০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করা হয়েছিল। ২০১৪ সালে হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত করা হয়। হাসপাতাল ক্যাম্পাসে ১২টি পাকা ভবন ছিল। যার মধ্যে দুটি তিনতলা ভবনে হাসপাতালের ওয়ার্ড, জরুরি বিভাগ ও বহির্বিভাগ চালু ছিল। এর মধ্যে নতুন ভবনটি একটি অংশ আজ বিলীন হয়ে গেল।

  হাসপাতালের নতুন ভবন নদী গর্ভে চলে যাচ্ছে আর হুমকির মুখে অন্য ভবনগুলোও

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম