উদ্বোধনের অপেক্ষায় গোপালগঞ্জ রেলপথ

গোপালগঞ্জ প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫১আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫১

উদ্বোধনের অপেক্ষায় গোপালগঞ্জ রেলপথ

গোপালগঞ্জে সাড়ে ১২শ’ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৪৪ কিলোমিটার রেলওয়ের কাজ সম্পন্ন হয়েছে। এখন উদ্বোধনের অপেক্ষায়। এ মাসের যে কোনও দিন প্রধানমন্ত্রী এ রেললাইনের উদ্বোধন করবেন। কখন রেল চলাচল শুরু হবে এই প্রতিক্ষায় আছে গোপালগঞ্জের মানুষ।

দুটি টিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স ও তমা গ্রুপ গত ২০১৫ সালের নভেম্বরে কাজ শুরু করেন। এরইমধ্যে তারা তাদের কাজ শেষ করেছেন। এখন শুধুমাত্র কোথাও কোনও ত্রুটি রয়েছে কিনা তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। গোপালগঞ্জের কাশিয়ানী থেকে গোপালগঞ্জ সদর উপজেলার চর বয়রা পর্যন্ত ৪৪ কিলোমিটার রেল লাইন সম্প্রসারণ করা হয়েছে।

গোপালগঞ্জ রেলওয়ে স্টেশন

নির্মাণ প্রতিষ্ঠান ম্যাক্স কোম্পানির প্রকৌশলী এখলাসুর রহমান ও তমা গ্রুপের প্রজেক্ট ম্যানেজার এস এম নজরুল জানান, আমাদের কাজ এক কথায় শেষ, অর্থাৎ শেষ মুহূর্তের ডেকোরেশনের কাজ চলছে। ৪৪ কিলোমিটার রেল লাইন, একটি রেল ব্রিজ, ৪৩ টি কার্লভাট, এবং ৬টি রেল স্টেশন নির্মাণ প্রকল্পের জন্য সর্বমোট ১২ শ’ ৫৮ কোটি টাকা খরচ হয়েছে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার জানান,গোপালগঞ্জবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন পূরণের সঙ্গে সঙ্গে এ প্রকল্পের মাধ্যমে এই অঞ্চলের মানুষের আর্থ সামাজিক উন্নয়ন হবে।

এ মাসের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে এই রেল লাইন উদ্বোধনের মধ্য দিয়ে গোপালগঞ্জ জেলাবাসীর স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।

  গোপালগঞ্জ রেলপথ

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম