টাঙ্গাইলে ধর্ষণ ও হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩৮আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩৮

মৃত্যুদণ্ড টাঙ্গাইলে ৮ বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় কামরুল ইসলাম (২০) নামে এক যুবককে মৃত্যুদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন। টাঙ্গাইলের আদালত পরিদর্শক আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত কামরুল টাঙ্গাইলের মধুপুর উপজেলার ভুটিয়া গ্রামের শাবাশ আলীর ছেলে।

আনোয়ারুল ইসলাম জানান, ২০১৪ সালের ১৯ মে ভুটিয়া গ্রাম থেকে ওই এলাকার আবুল কালামের মেয়ে বীথি আক্তারের (৮) মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মেয়েটিকে ধর্ষণের পর হত্যার আলামত ছিল। পরে বীথির বাবা বাদী হয়ে কামরুলকে আসামি করে ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করে। পরে পুলিশ কামরুলকে গ্রেফতার করলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে। এ মামলায় ধর্ষণ ও হত্যার প্রমাণ পাওয়ায় তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন বিচারক।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম