আড়াইহাজারে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৩০আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৩৩

বজ্রাঘাত গরুর জন্য ঘাস কাটতে গিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজারে বজ্রাঘাতে বজলুর রহমান (৫০) নামে এক কৃষকের মৃত্যু হযেছে। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের নরিংদী এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিব ইসমাইল বজ্রাঘাতে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে আসার আগেই বজলুর রহমানের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, দুপুরে মৃত গহন আলীর ছেলে বজলুর রহমান জমিতে কাজ শেষে গরুর জন্য ঘাস কাটছিলেন। এ সময় হালকা বৃষ্টিপাতের সঙ্গে আচমকা বজ্রপাতে কৃষক বজলুর রহমান আহত হন। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম