‘বিএনপিকে ভোট দিলে ফরিদপুরে আবার সন্ত্রাসের রাজত্ব হবে’

ফরিদপুর প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২৯আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪১

জনসভায় মন্ত্রী এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন,  ‘কামাল ইউসুফ ক্ষমতায় থাকলে এক ইঞ্চি কাজও করেননি। অথচ বারবার আপনারা তাকে ভোট দিয়েছেন। সেই ভুল যদি আবার করেন তাহলে ফরিদপুরবাসীকে আবার পেছনে চলে যেতে হবে। তখন বিভিন্ন সন্ত্রাসী বাহিনী এখানে রাজত্ব করবে, চলবে চাঁদাবাজী। মা-বোনরা নিরাপদে বাইরে যেতে পারবে না।’

শুক্রবার বিকালে শহর আওয়ামী লীগের আয়োজেনে জনসভায়  তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন,  ‘বৃহত্তর এলাকা নিয়ে ফরিদপুর সিটি করপরেশন বাস্তবায়নের কাজ শেষের পথে। এছাড়া পুরাতন ফরিদপুর জেলাকে নিয়ে পদ্মা বিভাগ হওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন তার হেডকোয়ার্টার ফরিদপুরে হবে। আগামীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় গেলে ফরিদপুরে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার চেষ্টা চালাবো।’

শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল হাসান লেভীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, সহ-সভাপতি লোকমান হোসেন মৃধা, যুগ্ম-সাধারণ সম্পাদক ঝর্ণা হাসানসহ অনেকে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম