রূপগঞ্জে তিন যুবকের লাশ উদ্ধারের ঘটনায় মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:৩৩আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:৪৪

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাঞ্চল উপশহর এলাকা থেকে তিন যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টায় রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
নিহতরা হলেন- সোহাগ ভূঁইয়া (৩২), নূর হোসেন বাবু (২০) ও শিমুল আজাদ (৩০)।
ওসি মনিরুজমান বলেন, ‘শুক্রবার সকাল ৮টায় স্থানীয় লোকজন রূপগঞ্জের পূর্বাঞ্চল উপশহরের ১১ নং ব্রিজের নিচে ছড়িয়ে-ছিটিয়ে থাকা তিনটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়। নিহতের মাথায় বুকে ও পিঠে গুলির চিহ্ন রয়েছে।’ পরে বিকালে নিহতদের লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।’
ওসি আরও বলেন, ‘নিহতদের সম্পর্কে খোঁজখবর নিয়ে জানা গেছে, নিহত সোহাগ ভূঁইয়ার বিরুদ্ধে রাজধানী মেট্টোপলিটনের বিভিন্ন থানায় মাদক, হত্যাসহ ৬টি মামলা, নিহত নূর হোসেন বাবুর বিরুদ্ধে ২টি মাদক মামলা এবং নিহত শিমুল আজাদের বিরুদ্ধেও ২-৩টি মামলা রয়েছে।’
ওসি বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার জন্য কয়েক দফায় যোগাযোগ করা হলে তারা মামলার করার ব্যাপারে আগ্রহ না দেখানোর কারণে পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘তিনজনের নিহত হওয়ার ঘটনাটি পুলিশ গুরুত্ব সহকারে নিয়েছে। নিহত তিনজনের বিষয়ে অধিকতর খোঁজখবর নেওয়া হচ্ছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তাদের বিরুদ্ধে কিছু মামলা রয়েছে বলেও তথ্য পাওয়া গেছে। ’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম