মাদ্রাসা পরিচালকের স্ত্রী ও শিক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৮, ১২:০০আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৫৩

লাশ গাজীপুরের চান্দনা এলাকা থেকে হুফ্ফাজুল কোরআন মাদ্রাসা পরিচালকের স্ত্রী ও মাদ্রাসার এক ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) ভোরে লাশ দুটি উদ্ধার করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ওয়াই এম বেলালুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হলেন মাদ্রাসা পরিচালক ইব্রাহীম খলিল তালুকদারের স্ত্রী মাহমুদা আক্তার (২৫) ও ছাত্র মামুন (৭)। মামুন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ফয়ালী রসুলপুর এলাকার মোহাম্মদ আবু সাঈদের ছেলে। স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে মাদ্রাসার পাশের মসজিদে শিক্ষকসহ ছাত্ররা ফজরের নামাজ পড়তে যান। নামাজ শেষে মাদ্রাসায় ফিরে ওই দুজনের লাশ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন তারা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ওয়াই এম বেলালুর রহমান বলেন, লাশ দুটি উদ্ধার করা হয়েছে। কয়েকটি বিষয় সামনে রেখে ঘটনা তদন্ত করা হচ্ছে। খুব শিগগিরই রহস্য উন্মোচন করা সম্ভব হবে।

/এসএসএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম