গোপালগঞ্জে ৪৫.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

গোপালগঞ্জ প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৮, ২৩:১০আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৮, ২৩:১৩

গোপালগঞ্জ পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ায় বৃহস্পতিবার গভীর রাত থেকে গোপালগঞ্জে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪৫.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে গোপালগঞ্জ আবহাওয়া অফিস।

গোপালগঞ্জ আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানান,  বৃহস্পতিবার বিকাল ‍তিনটা থেকে শুক্রবার বিকাল তিনটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৫.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাগর উত্তাল থাকায় আগামীকাল শনিবারও ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত টানা বৃষ্টিপাতে গোপালগঞ্জ পৌরসভার বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পৌরবাসী। সবচেয়ে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষেরা। বৃষ্টিপাতের ফলে জেলার বিভিন্ন স্থানে কাঁচা সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এছাড়া ক্ষেত তলিয়ে যাওয়ায় শাক-সবজিরও ক্ষতি হয়েছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম