টাঙ্গাইলে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২। শনিবার (২২ সেপ্টেম্বর) রাতে সখীপুর উপজেলার বড় চওনা মধ্যপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬৫০ পিস ইয়াবা, ৩টি মোবাইল ফোন ও নগদ ৩৭ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়। টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি ৩-এর কোম্পানি কমান্ডার রবিউল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো ওই এলাকার আব্দুস ছামাদের ছেলে রাসেল কবির সোহাগ (৩৬) ও সৈয়দ লুৎফর রহমানের ছেলে আল আমিন (৩০)।
কোম্পানি কমান্ডার রবিউল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬৫০ পিস ইয়াবা, ৩টি মোবাইল ফোন ও নগদ ৩৭ হাজার ৫৫০ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সখীপুর উপজেলাসহ জেলার বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিল বলে তিনি জানান।








