জেলা গোল্ডকাপে ধামরাইকে হারিয়ে চ্যাম্পিয়ন সাভার

সাভার প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০২:০৭

সাভার ইউএনও’র হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে ঢাকা জেলা গোল্ডকাপ টুর্নামেন্টে ধামরাই উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সাভার। শনিবার নবাবগঞ্জের পাইলট স্কুল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে ধামরাইকে এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সাভার ।

সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ রাসেল হাসান বলেন, ‘প্রায় দুই মাস যাবৎ ঢাকা জেলার ৫টি উপজেলার মধ্যে জেলা গোল্ডকাপ টুর্নামেন্টের খেলা শুরু হয়। শনিবার বিকালে নবাবগঞ্জের পাইলট স্কুল মাঠে সাভার ও ধামরাই উপজেলার মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শুরু হওয়ার ১৫ মিনিটের মধ্যে ধামরাই প্রথম গোল দিয়ে এগিয়ে যায়। তবে কয়েক মিনিটের মধ্যেই সাভার উপজেলা দল সেই গোল পরিশোধ করে মধ্য বিরতির আগেই ২-১ গোলে এগিয়ে থাকে। এরপর অনেক চেষ্টা করেও ধামরাই আর গোল দিতে না পারায় জেলা গোল্ডকাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় সাভার।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালফান এফ রহমান। এছাড়া ঢাকা জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তোফাজ্জল হোসেন, ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুল কালাম ও দোহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা আক্তার রিবা উপস্থিত ছিলেন।

ট্রফি হাতে বিজয়ী দল এর আগে শুক্রবার বিকালে ঢাকার পল্টন এলাকার মাঠে কেরানীগঞ্জকে ৫-৩ গোলে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টেও ঢাকা জেলার মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে সাভার উপজেলা।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের