এমপি দুর্জয়ের সহায়তায় দৃষ্টি ফিরে পেলো স্কুলছাত্র রাফিন

মানিকগঞ্জ প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৮, ১০:২৭আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১০:২৮

এমপি দুর্জয়ের সহায়তায় দৃষ্টি ফিরে পেলো স্কুলছাত্র রাফিন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার পাচথুবী গ্রামের দবির উদ্দিনের সাত বছর বয়সী ছেলে রাফিন স্কুল আঙিনায় খেলতে গিয়ে পড়ে গিয়ে দৃষ্টি হারান। দরিদ্র দবির উদ্দিন যেখানে সংসার চালাতেই হিমশিম খান, সেখানে ছেলের এমন অবস্থায় কী করবেন তার কোনও কুলকিনারা পাচ্ছিলেন না তিনি। ছেলের দৃষ্টি ফেরাতে অন্যের দ্বারে দ্বারে টাকার জন্য হাত পেতেও কোনও আশানুরুপ আশ্বাস পাচ্ছিলেন না তিনি। ঠিক সেই মুহূর্তে রাফিনের দৃষ্টি ফেরাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ও সাবেক ক্রিকেটার এএম নাঈমুর রহমান দুর্জয়। তার আর্থিক সহায়তায় ফের পৃথিবীর আলো দেখতে পারছে স্কুলছাত্র রাফিন।

গত ২১ ফেব্রয়ারি স্কুলে খেলার সময় কলমের খোঁচায় বাম চোখে আঘাত পায় রাফিন। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হঢ। পরে সেখানকার চিকিৎসক তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দিলে রাফিনকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিৎিসকের ভুল চিকিৎসায় রাফিন দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। এতে তার পুরো পরিবার হতাশাগ্রস্ত হয়ে পড়েন।

রাফিনের বিষয়টি দৌলতপুর আওয়ামী লীগের নেতাকর্মীদের মাধ্যমে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়কে জানালে তিনি রাফিনের দৃষ্টি ফেরাতে যা যা কিছু করা দরকার তা করার আশ্বাস দেন। পরে রাফিনকে ভর্তি করা হয় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে। সেখানে রাফিনের চোখের সফল অস্ত্রোপচারের পর রাফিন দৃষ্টিশক্তি ফিরে পায়।

এ ব্যাপারে রাফিনের বাবা দবির উদ্দিন বলেন, ‘এমপি দুর্জয়ের আর্থিক সহযোগিতার কারণেই আমার সন্তান আজ দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে। আমি তার দীর্ঘায়ু কামনা করছি।

এ ব্যাপারে সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এলাকার জনগণের সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখা আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। সামাজিক ও বিবেকের দায়বদ্ধতার জায়গা থেকে দৃষ্টিহীন রাফিনের চিকিৎসার সহায়তা করেছি।’ এরকম কাজের মধ্য দিয়ে আজীবন সাধারণ মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম