মাদারীপুরে ‘বন্দুকযুদ্ধে’ মোটরসাইকেল চোরচক্রের হোতা নিহত

মাদারীপুর প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩৮আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪৫

বন্দুকযুদ্ধ মাদারীপুর সদর উপজেলার উত্তর শিরখাড়া গ্রামে ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মোটরসাইকেল চোরচক্রের হোতা আলিম মোল্লা নিহত হয়েছে। রবিবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালদার এসব তথ্য জানিয়েছেন।

নিহত আলীম মোল্লা মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার পূর্ব কমলাপুর গ্রামের সামসুল হক মোল্লার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাত ৩টার দিকে ডাকাতির প্রস্তুতির সংবাদ পেয়ে শিরখাড়া ইউনিয়ন এলাকায় গেলে পুলিশের ওপর আক্রমণ করে ডাকাতদল। আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে ডাকাতদল পালিয়ে গেলে সেখান থেকে আলীম মোল্লার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি পাইপগানও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার সুব্রত কুমার হালদার জানান, নিহত আলীম মোল্লা একজন কুখ্যাত ডাকাত এবং মোটরসাইকেল চুরিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। প্রাথমিকভাবে তার বিরুদ্ধে রংপুরে ডাকাতিসহ ৪টি মামলার তথ্য পাওয়া গেছে।
নিহত আলীমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম