গাজীপুরে গজারি বন থেকে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০৯আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪১

গাজীপুরে অস্ত্রসহ গ্রেফতারকৃত তিন ডাকাত গাজীপুরে গজারি বনের ভেতর থেকে অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো গাজীপুরের কাপাসিয়া উপজেলার চরপাবুর এলাকার হানিফ হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (২৫), সদর উপজেলার হালডোবা এলাকার ইয়াসিন শেখের ছেলে সিরাজুল ইসলাম (৩৮) এবং রুদ্রপুর এলাকার সিদ্দিক মিয়ার ছেলে রুবেল মিয়া (৩৫)। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় গজারি বনের ভেতরে মঙ্গলবার মধ্যরাতে ১৫/১৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল অবস্থান নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও আশপাশের এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় তিন ডাকাতকে দুটি রাম দা ও একটি বড় ছুরিসহ আটক করে পুলিশ। ঘটনার সময় ডাকাত দলের অন্যরা পালিয়ে যায়।

গ্রেফতারকৃতদের মধ্যে দেলোয়ার হোসেন পুলিশের কাছে স্বীকারোক্তিতে জানায়, সে ওই এলাকার মহাসড়ক ও আশপাশের ৩০টি ডাকাতির সঙ্গে জড়িত ছিল। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা হয়েছে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক