নারায়ণগঞ্জের কাচঁপুরে বেড়াতে এসে খুন হয়েছে দুই যুবক। বৃহস্পতিবার সকাল ১১টায় দিকে উপজেলার কাচঁপুর সোনাপুর কলাবাগ এলাকার একটি বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছন সোনারগাঁ থানার ওসি তদন্ত মো. সেলিম মিয়া।
নিহতরা হলেন নীলফামারীর ডোমার জোড়াবাড়ির এরশাদুল ইসলামের ছেলে মিনারুল ইসলাম (২৫) ও একই থানার বামানিয়া গ্রামের দিলু মিয়ার ছেলে মজনু (৩০)।
পুলিশ জানায়, মিনারুলকে গলা কেটে হত্যা করা হয়েছে। আর মুজনুর লাশ পাওয়া গেছে গলায় রশি পেচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায়। মজনুর শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহৃ রয়েছে।
তিনি জানান, এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।
সোনারগাঁ থানার ওসি তদন্ত মো. সেলিম মিয়া জানান,‘নীলফারী জেলার ডোমার উপজেলার দুই বন্ধু মিনারুল ও মজনু গত মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) কাচঁপুরের সোনাপুর কলাবাগ এলাকার হাসিনা বেগমের বাড়ির ভাড়টিয়া বাদশা মিয়ার বাসায় বেড়াতে আসে। ধরনা করা হচ্ছে বুধবার রাতের কোনও এক সময় কিছু নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মিনারুলকে হত্যার পর আনুশোচনা থেকে মজনু নিজেও আত্মহত্যা করেছে। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসাপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
তিনি আরও জানান, এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাদশা মিয়া ও তার মা লাইলি বেগম এবং বাবা ইহসানকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।








