সাভার ও ধামরাইয়ে কিশোরীসহ দুজনের লাশ উদ্ধার

সাভার প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৩৭আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৩৮

লাশ উদ্ধার ঢাকার ধামরাইয়ে আবুল হোসেন (৪৫) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার সুয়াপুর ইউনিয়নের কুটির চর গ্রামে নিজ বাড়ির কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। এদিকে, শুক্রবার সকালে সাভারের হেমায়েতপুরের মধ্যপাড়া এলাকায় নিজ বাড়ির কক্ষ থেকে মিম আক্তার (১৫) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও আবুল হোসেন তার কক্ষে ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকালে ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন তার কক্ষে গিয়ে গলা কাটা মৃত দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।

এ ব্যাপারে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় নিহতের স্ত্রী ও ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়াও ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্ততি চলছে।’

এদিকে, শুক্রবার সকালে সাভারের হেমায়েতপুরের মধ্যপাড়া এলাকায় নিজ বাড়ির কক্ষ থেকে মিম আক্তার নামের (১৫) এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম