পদ্মাসেতুর ৫৯ ভাগ কাজ শেষ: ওবায়দুল কাদের

মাদারীপুর ও শরীয়তপুর প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০১৮, ১৬:২৬আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১৬:২৬

পদ্মাসেতুর কাজের অগ্রগতি পরির্দশনে যান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

পদ্মাসেতু প্রকল্পের ৭০ ভাগ অগ্রগতি হয়েছে উল্লেখ করে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের  বলেছেন, ‘এখন পর্যন্ত পদ্মা বহুমুখী সেতুর ৫৯ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী ১৩ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্পের কাজের সর্বশেষ অগ্রগতির উদ্বোধন করবেন।’ শনিবার দুপুরে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত মাদারীপুর-শরীয়তপুরে নির্মাণ কাজ পরিদর্শন শেষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘জনগণের দাবির মুখে পদ্মা সেতুর নামকরণ করা হবে শেখ হাসিনা পদ্মা সেতু। জনগণের দাবি আমরা উপেক্ষা করতে পারি না।’

এ সময় সড়ক মন্ত্রী আরও বলেন, ‘বিশ্ব ব্যাংকের সঙ্গে চ্যালেঞ্জ করে দেশের অর্থায়নে নির্মিত হচ্ছে পদ্মা সেতু। শেখ হাসিনা এই সাহস করেছেন। তাই জনগণের দাবি এর নামকরণ হোক শেখ হাসিনা সেতু। এ সময় তার সঙ্গে ছিলেন সেনাবাহিনী ও সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম