গোপালগঞ্জে ড্রেজারের রশি ছিড়ে পুকুরে পড়ে শ্রমিকের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৩৬আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৪৮

গোপালগঞ্জ গোপালগঞ্জ সদর উপজেলায় বালু কাটা ড্রেজারের রশি ছিড়ে পুকুরের পা‌নি‌তে পড়ে রায় মোহন গোলদার (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ড্রেজারের মালিক- দুই সহোদর ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার তাড়গ্রামে এ ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রায় মোহন গোলদার গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় গ্রামের সুবল গোলদারের ছেলে। গ্রেফতার দুজন হলো– একই গ্রামের শ্যামল গোলদারের ছেলে সজল গোলদার ও সুজন গোলদার।

পুলিশ কর্মকর্তা গোলাম ফারুক জানান, উপজেলার তাড়গ্রামের মিজানুর রহমানের পুকুর থেকে দেশি ড্রেজার দিয়ে বালু তুলছিলেন শ্রমিকেরা। এসময় ড্রেজারের রশি ছিড়ে গেলে শ্রমিক রায় মোহন পুকুরে পড়ে যান। পরে দেড় ঘণ্টা খোঁজাখুঁজির পর অন্য শ্রমিকেরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তা‌কে মৃত ঘোষণা করেন। মায়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী