ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত (১৯) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর ফরিদাবাদ এলাকার আরসিনঘাট এলাকায় নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই আশরাফুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে আমরা সন্ধ্যায় বুড়িগঙ্গা নদী থেকে লাশটি উদ্ধার করি। উদ্ধার লাশের পরনে ছিল লাল রঙের সালোয়ার কামিজ। লাশটি ফুলে ও পঁচে যাওয়ায় প্রথমিকভাবে শরীরে কোনও আঘাতের চিহ্ন বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।








