নাটোরে ভুয়া জন্ম সনদসহ রোহিঙ্গা নারী আটক

নাটোর প্রতিনিধি
০১ অক্টোবর ২০১৮, ১৭:২১আপডেট : ০১ অক্টোবর ২০১৮, ১৭:২১

নাটোরে ভুয়া জন্ম সনদসহ রোহিঙ্গা নারী আটক

নাটোর শহরের চকরামপুর এলাকায় ভুয়া জন্ম সনদসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

এ সময় তার এক সহযোগীকেও আটক করা হয়। সোমবার দুপুরের নাটোর ডিবি পুলিশের ওসি সৈকত হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

সৈকত হাসান জানান, রবিবার বিকেলে শহরের চকরামপুর এলাকায় রোহিঙ্গা নারী সুমা খাতুন ও তার সহযোগী সদর উপজেলার আহমেদপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে ফারুক ইসলাম সন্দেহজনক ঘোরাফেরা করছিল। এসময় তাদের আটক করে গোয়েন্দা পুলিশের অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা ভুয় জন্ম সনদের কথা শিকার করে।পরে সুমার কাছ থেকে  ভুয়া জন্ম সনদ উদ্ধার করা হয়। ওই জন্ম সনদে সুমা খাতুন এর বাবার নাম বদির উদ্দিন এবং মায়ের নাম সাহারা বেগম উল্লেখ রয়েছে। জন্ম সনদটিতে সুমা খাতুন এর বাড়ি লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে বলে উল্লেখ করা হয়েছে। জন্ম সনদটি চলতি বছরেই করা হয়েছে।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে সুমা খাতুন নিজেকে রোহিঙ্গা নারী বলে স্বীকার করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম