টাঙ্গাইলে অস্ত্র ও ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি
০২ অক্টোবর ২০১৮, ০৭:০৬আপডেট : ০২ অক্টোবর ২০১৮, ০৭:২০

অস্ত্রসহ গ্রেফতার আসামি মোশারফ হোসেন (মাঝে-লাল সাদা টিশার্ট পরা) টাঙ্গাইলের কালিহাতীতে অস্ত্র ও ইয়াবাসহ একাধিক মামলার আসামি মোশারফ হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (০১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পেট্রোলপাম্প এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে অস্ত্র ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় অন্তত ১২টি মামলা রয়েছে। কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন এসব তথ্য জানিয়েছেন।

মোশারফ উপজেলার দক্ষিণ বেতডোবা গ্রামের আবুল হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, মোশারফ কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বিকমের ভাগ্নে। তবে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কারণে তার সঙ্গে ওই আওয়ামী লীগ নেতার পরিবারের কোনও যোগাযোগ নেই।

ওসি মীর মোশারফ হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কালিহাতী থানার সামনের সড়কে চেকপোস্ট বসায়। সন্ধ্যায় আসামি মোশারফ মোটরসাইকেলে থানা এলাকা দিয়ে যাওয়ার সময় তার মোটরসাইকেল থামানোর জন্য বলা হয়। কিন্তু সে না থামিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে থানার পাশের পেট্রোলপাম্প এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এসময় মোটরসাইকেলের সিটের নিচ থেকে একটি দেশি পাইপগান, পাঁচ রাউন্ড গুলি ও ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মোশারফ এলাকায় মাদক সম্রাট হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম