টাঙ্গাইলে ট্রাকভর্তি শাল ও গজারি গাছসহ আটক ৭

টাঙ্গাইল প্রতিনিধি
০৩ অক্টোবর ২০১৮, ১৬:৩৯আপডেট : ০৩ অক্টোবর ২০১৮, ১৬:৪৪

আটক ট্রাক ভর্তি শাল গজারি গাছ টাঙ্গাইলে একটি ট্রাকভর্তি শাল ও গজারি গাছসহ সাতজনকে আটক করেছে টাঙ্গাইল বন বিভাগের কর্মকর্তারা। বুধবার (০৩ অক্টোবর) ভোরে সদর উপজেলার করটিয়া এলাকা থেকে ট্রাকভর্তি গাছসহ তাদের আটক করা হয়। বিভাগীয় বন কর্মকর্তা হারুন-অর-রশিদ খান এ তথ্য জানিয়েছেন।

আটককৃতরা হলো জেলার সখীপুর উপজেলার ঢনঢনিয়া গ্রামের মৃত আব্দুল গফুর মিয়ার ছেলে রিপন হাজী (৫০), বেতুয়া গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে আব্দুল হামিদ (৫০), কচুয়া গ্রামের মৃত মফিজ খানের ছেলে জুলহাস খান (৪৫), কামাল হোসেনের ছেলে সিরাজ (২৮), আব্দুল মালেকের ছেলে শফিকুল (২৫), বাসাইল উপজেলার ফুলকি গ্রামের রতন দাসের ছেলে দীপক দাস (৩০), নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার এনায়েতনগর গ্রামের মৃত সুলতান খানের ছেলে অহিদুল ইসলাম (৩৮)।

বিভাগীয় বন কর্মকর্তা হারুন-অর-রশিদ খান বলেন, সখীপুর বন এলাকা থেকে শাল ও গজারি গাছ কেটে নিয়ে ট্রাকে করে পাচার হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে করটিয়া এলাকা থেকে ট্রাকভর্তি শাল ও গজারি গাছসহ সাতজনকে আটক করা হয়। এ সময় ট্রাক ছাড়াও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। আটককৃতদের নামে মামলা দিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম