‘শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, আগামীতে তিনিই প্রধানমন্ত্রী থাকবেন’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৫ অক্টোবর ২০১৮, ১৩:৩৭আপডেট : ০৫ অক্টোবর ২০১৮, ১৪:৩৮

বক্তব্য রাখছেন শামীম ওসমান

নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমান বলেছেন, ‘শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন, শেখ হাসিনাই প্রধানমন্ত্রী থাকবেন। বিন্দু পরিমাণ চিন্তার কোনও কারণ নেই। তাই আমাদের জানান দিতে হবে আমরা দুর্বল না। এজন্য আওয়ামী লীগের সাচ্চা নেতাকর্মীদের নিয়ে কাজ করতে চাই। প্রত্যেকটি এলাকায় বাড়ি বাড়ি পথসভা করতে চাই।’

আগামী ২৭ অক্টোবর নারায়ণগঞ্জে বৃহৎ সমাবেশে রাজপথে আওয়ামী লীগের শক্তি জানান দেওয়ার ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন শামীম ওসমান। বৃহস্পতিবার কর্মী সভায় তিনি এ কথা বলেন। নগরীর ইসদাইর এলাকায় একেএম সামসুজ্জোহা স্টেডিয়ামে এই বিশাল সমাবেশ করা হবে বলে তিনি জানান।

নেতাকর্মীদের উদ্দেশে শামীম ওসমান বলেন, ‘সামনে কঠিন সময় আসছে। অনেক খেলা হবে, আমাদের প্রস্তুত থাকতে হবে। তবে ২০১৪ সালের মতো আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করার খেলা এই নারায়ণগঞ্জে খেলতে দেওয়া হবে না। জনগণ যদি খেপে যায় তাহলে বাড়ির ইট একটাও থাকবে না। সামনে আমাদের লড়াই করতে হবে। আর এ লড়াই হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য লড়াই, বাংলাদেশকে বাঁচানোর লড়াই।’

তিনি বলেন, ‘২৭ অক্টোবর বাংলাদেশকে জাগাতে চাই। এদিন দুপুর ৩টায় সামসুজ্জোহা স্টেডিয়ামে নারায়ণগঞ্জের ইতিহাসে সর্ববৃহৎ সমাবেশ করতে চাই। সেই সমাবেশ হবে আগামীবার ক্ষমতায় আসার আগে বিজয় মিছিলের সমাবেশ। নারায়ণগঞ্জকে দেখে ওই দিন সারাদেশ জেগে উঠবে। আওয়ামী লীগের কর্মীরা যদি একবার মাঠে নামে তাহলে ড. কামাল, ড. ইউনূসরা আর কুলাতে পারবেন না।’

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের