নরসিংদীর উন্নয়ন মেলার জব কর্নারে ৪৫০ সিভি

আসাদুজ্জামান রিপন, নরসিংদী
০৫ অক্টোবর ২০১৮, ২২:৩২আপডেট : ০৫ অক্টোবর ২০১৮, ২২:৩৭


উন্নয়ন মেলায় জব কর্নার নরসিংদীর উন্নয়ন মেলার জব কর্নারে চাকরিপ্রত্যাশীরা সিভি জমা দিচ্ছেন। জেলা প্রশাসন এই উদ্যোগ নিয়েছে। মেলা শুরুর প্রথম দিন বৃহস্পতিবার (৪ অক্টোবর) ও দ্বিতীয় দিন শুক্রবার (৫ অক্টোবর) জব কর্নারে ৪শ ৫০ জন চাকরিপ্রত্যাশীর সিভি জমা পড়েছে। আগামীকাল শনিবার পর্যন্ত আগ্রহীদের সিভি জমা নেওয়া হবে।

নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অভিভাবকদের কাছ থেকে শিক্ষিত সন্তানের চাকরি না হওয়ার আকুতি জেনেছি। শিক্ষিত ছেলে-মেয়েরা যাতে বেকার না থাকে, সে প্রত্যাশা সবারই থাকে। আমি উন্নয়ন মেলার মাধ্যমে বেকারদের চাকরির সুযোগ করে দিতে চাচ্ছি। এজন্য জেলার শিল্পমালিক ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে আমি কথা বলেছি। সে লক্ষে জব কর্নারের মাধ্যমে সিভি জমা নেওয়া হচ্ছে। এখানকার শিল্প প্রতিষ্ঠানগুলোতে সিভি জমা দেওয়া হবে। যত দ্রত সম্ভব ভালো বেতনে যেকোনও পদে চাকরির সুযোগ করে দেবে ওইসব প্রতিষ্ঠান।’

সিভি জমা দিচ্ছেন চাকরিপ্রত্যাশীরা জেলা শিল্পকলা একাডেমির প্রাঙ্গনে মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের ছোট-বড় ১০৫টি স্টল বসেছে।

যেসব প্রতিষ্ঠানের জন্য সিভি নেওয়া হচ্ছে, সেগুলো হলো-রিজেন্ট ফেব্রিক্স, মমিন টেক্স, আবেদ টেক্স, ড্রিম হলিডে পার্ক, স্যামসাং, আল আমিন ফেব্রিক্স, নদী বাংলা গ্রুপ, আরহাম পেপার মিলস, সোনালী গ্রুপ, অঞ্জনস, রকেট মোবাইল ব্যাংকিং, এম.এম.কে ডাইং, ডায়মন্ড ওয়ার্ল্ড, আর টেক্স ও তিতিল ফার্নিচারসহ অন্যান্য শিল্প প্রতিষ্ঠান।  

 



 



/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম