নরসিংদীর পলাশে বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে মোটর শোভাযাত্রা

নরসিংদী প্রতিনিধি
০৬ অক্টোবর ২০১৮, ১৪:৪১আপডেট : ০৬ অক্টোবর ২০১৮, ২২:৩৫

নরসিংদীর পলাশে মোটর শোভাযাত্রা নরসিংদীর পলাশে বর্তমান সরকারের নানামুখী উন্নয়ন চিত্র সাধারণ জনগণের মাঝে তুলে ধরতে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। চতুর্থ জাতীয় উন্নয়ন মেলার অংশ হিসেবে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শনিবার সকালে উপজেলার বাইপাস সড়ক থেকে শুরু হয়ে মোটর শোভাযাত্রাটি ঘোড়াশাল পৌরসভাসহ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের প্রায় ২০ হাজার নেতাকর্মী রং-বেরংয়ের পোশাক পড়ে বাদ্যযন্ত্র বাজিয়ে মোটরসাইকেল ও গাড়ি নিয়ে অংশ নেয়।

এ শোভাযাত্রা থেকে পলাশ উপজেলাসহ দেশব্যাপী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে শেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য আহ্বান জানানো হয়।  

এতে নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন,সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ এবং পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পী অংশ নেন।

/আইএ/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম