নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ১০ হাজার পিস ইয়াবাসহ শারমিন আক্তার পাখি (২০) নামে এক তরুণীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাত সাড়ে ১২টার দিকে নগরের মাসদাইর পুলিশ লাইন্সের আফাজনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক শারমিন আক্তার পাখি নারায়ণগঞ্জ উপজেলার ফতুল্লার মুসলিমনগর এতিমখানা এলাকার মোক্তার হোসেনের মেয়ে।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে নগরের মাসদাইর পুলিশ লাইন্সের আফাজনগর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই তরুণী শারমিন আক্তার পাখিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ব্যাগে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পাখি মাদক ব্যবসা করে আসছিল।








