নরসিংদীতে ডাকাতদের হামলায় কিশোরী নিহত

নরসিংদী প্রতিনিধি
০৯ অক্টোবর ২০১৮, ১২:৫২আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ১২:৫৮

নরসিংদী নরসিংদীর শিবপুরে ফাতেমা আক্তার (১৫) নামে এক কিশোরীকে কুপিয়ে হত্যা করেছে ডাকাত সদস্যরা। সোমবার (৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার মুনসেফেরচর গ্রামের প্রবাসী মতিউর রহমানের বাড়িতে এ ডাকাতির ও হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ফাতেমার মা রাজিয়া বেগম ও ভাই রায়হানকেও কুপিয়ে জখম করেছে ডাকাতরা। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ফাতেমা মুনসেফেরচর এলাকার মৃত শহীদুল হক গাজীর মেয়ে ও স্থানীয় শাষপুর কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত আনুমানিক দেড়টার দিকে ২০-২৫ জনের একদল ডাকাত প্রবাসী মতিউর রহমানের বাড়ির কলাপসিবল গেইটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। টের পেয়ে বাড়ির লোকজন  চিৎকার শুরু করলে ডাকাত সদস্যরা এক ভরি স্বর্ণালংকার ও ৪টি মোবাইল সেট নিয়ে পালানোর চেষ্টা করে। এসময় রায়হান মিয়া এক ডাকাতকে ধরে ফেললে ডাকাতরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ মারে। এসময় রায়হানকে বাঁচাতে এগিয়ে গেলে ছোট বোন ফাতেমা আক্তার ও মা রাজিয়া বেগমকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় ডাকাতরা।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাতেমা আক্তারকে মৃত ঘোষণা করেন। মা রাজিয়া বেগমকে গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্যে নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ডাকাতদের শনাক্ত ও গ্রেফতারে আমাদের অভিযান এবং পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম