গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চরপিংগলিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় সেতু খানম (১০)নামে এক স্কুলছাত্রীনিহত হয়েছে। মঙ্গলবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত সেতু খানম কাশিয়ানী উপজেলার রাজপাট গ্রামের ওর্য়ালেস শরীফের মেয়ে এবং রাজপাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সেতু তার চাচার বাড়ি চরপিংগলিয়া গ্রামে বেড়াতে এসেছিলো। সকাল সাড়ে ৮টার দিকে রাস্তা পারাপরের সময় গোপালগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের একটি জিপ (ঢাকা মেট্রো-১৩-৪১৬৬) তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়। গাড়িটি মুকসুদপুর থেকে জেলা সদরে আসছিল।
ওসি জানান, এ ঘটনায় ওই জিপের চালক মো. হারুনুর রশিদ কে আটক করেছে পুলিশ।








