সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে সকাল ১০টা থেকে ১১ পর্যন্ত ঘণ্টাব্যাপী ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় পৌর মেয়র মো. কামাল হোসেন শেখ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শামছুল হক, সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদ দাড়িয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, মুক্তিযোদ্ধা প্রজন্ম বুলবুল হাজরা উপস্থিত ছিলেন।








