গ্রেনেড হামলার রায়কে অভিনন্দন গাজীপুর আ. লীগের

গাজীপুর প্রতিনিধি
১০ অক্টোবর ২০১৮, ১৫:৫৯আপডেট : ১০ অক্টোবর ২০১৮, ১৫:৫৯

গ্রেনেড হামলার রায়কে স্বাগত জানিয়ে মিছিল ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের পর গাজীপুর শহরে মিছিল করেছে মহানগর আওয়ামী লীগ, মহানগর স্বেচ্ছাসেবকলীগ, মহানগর ছাত্রলীগ এবং অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা। বুধবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় রায়কে অভিনন্দন জানিয়ে মহানগর আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিল বের করা হয়।যা শহরের উনিশে চত্বর এবং শিববাড়ি মোড় প্রদক্ষিণ করে। পুনরায় মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে এসে শেষ হয়। পরে আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে সমবেত হন।

গ্রেনেড হামলার রায়কে স্বাগত জানিয়ে মিছিল আদালতের রায়কে অভিনন্দন জানিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে বক্তব্য রাখেন– গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের মেয়র আলহাজ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আব্দুল হাদী শামীম, আতাউল্লাহ মণ্ডল প্রমুখ।

গ্রেনেড হামলার রায়কে স্বাগত জানিয়ে মিছিল দলীয় কার্যালয়ে বক্তব্য শেষে নেতাকর্মীরা পুনরায় মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এসময় মিছিল থেকে নেতাকর্মীরা তারেক রহমানের ফাঁসির দাবিতে স্লোগান দেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম