লৌহজং নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি
১০ অক্টোবর ২০১৮, ২০:৪৯আপডেট : ১০ অক্টোবর ২০১৮, ২০:৪৯

লাশ উদ্ধার টাঙ্গাইলের কালিহাতীর লৌহজং নদীতে সাব্বির হোসেন নামে পাঁচ বছরের এক শিশু ডুবে যাওয়ার ২৪ ঘণ্টা পর তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার আকুয়া বাজার সংলগ্ন নদী থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সাব্বির হোসেন উপজেলার আকুয়া এলাকার তারা মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার আকুয়া বাজার এলাকায় লৌহজং নদীর তীরে ওই শিশুটির বাবা তারা মিয়া একটি অটোরিকশায় চালের বস্তা উঠাচ্ছিলেন। সেসময় অটোরিকশায় বসা ছিল ছেলে সাব্বির। অটোরিকশাটিতে তখন চালু করার চাবি লাগানো ছিল। ওই চাবিতে শিশু সাব্বির চাপ দিলে তা স্ট্রাট হয়ে সেসহ অটোটি নদীতে পড়ে যায়। এসময় স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করেও শিশুটিকে পান না। পরে খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যা থেকেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুটিকে উদ্ধারে চেষ্টা চালায়। একপর্যায় বুধবার সন্ধ্যার দিকে ঘটনাস্থলের কিছু ভাটিতে শিশুটির লাশ ভেসে উঠে।

ওসি মীর মোশারফ হোসেন বলেন, ‘ডুবুরি দলের উদ্ধার তৎপরতার একপর্যায় ঘটনাস্থলের কিছু ভাটিতে শিশুটির মরদেহ ভেসে উঠে। পরে সেখান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম